একটু আধটু বৃষ্টি হতে পারে বটে, তবে সেই ছিটেফোটা বৃষ্টি গরমের পারদ নামাতে সক্ষম হবে না। আজ রোববার দুপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়।
তবে বাতাসে আদ্রতা কম থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা কোথাও ৪২ ডিগ্রি, কোথাওবা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে শরীরে।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হচ্ছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়বে। বুধবার নাগাদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
পরদিন শুক্রবারও তা ৪৫ ডিগ্রির ঘরেই থাকার সম্ভাবনা বেশি। আরো প্রায় এক পক্ষকাল এভাবেই ভোগাবে চামড়া পোড়ানো গরম।
বাতাসের গতি এখন ৯ থেকে ১৫ কিলোমিটার। তবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত এই বাতাসে বর্তমানে আদ্রতা কম থাকায় রোদের তাপ বেশি প্রখর মনে হচ্ছে।
অতিরিক্ত গরমের কারণে শরীরে জ্বালাপোড়া থেকে শুরু করে ত্বকজনিত বিভিন্ন সমস্যা বাড়ছে। প্রকোপ বাড়ছে ডায়ারিয়াসহ গরমজনিত রোগের।
এসএম





