কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে ইতি মালা (২৫) নামে এক গৃহধূকে স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধু উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের ছিদবার আলীর মেয়ে এবং একই গ্রামের একরামুল হকের স্ত্রী।

গৃহবধূর পিতা ছিদবার আলী জানান, চার মাস পূর্বে নগদ দেড় লাখ টাকা যৌতুকের বিনিময়ে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী একরামুল তার মেয়ের উপর টাকার জন্য নির্যাতন করে আসছিলো।

একরামুল হক দোকানের মালামাল ক্রয় ও ব্যবসা বাড়ানোর জন্য আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে তার মেয়েকে দুই দফা মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়।

বৃহস্পতিবার বিকেলে যৌতুকের দুই লাখ টাকার জন্য স্বামী একরামুল হক ও তার ভাই এনামুল হক ও মা ইজারন নেছা ইতিকে ঘরের মধ্যে আটকে রাখে।

এরপর অমাবনিক নির্যাতন ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে ছিদবার আলী স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, নির্যাতনের বিষয়ে তিনি অবগত নন। তবে কেউ মামলা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এআই