পাবনার টাউন হলপাড়া এলাকায় অনুপ আগরওয়ালা (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত অনুপ স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাউন হলপাড়ায় ইছামতি নামের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বাবা-মার সঙ্গে বসবাস করে আসছিলেন অনুপ আগরওয়ালা। রাতে বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
এমএইচ





