বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদ্দাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান ওসি।
জেড





