ফেনী শহরে মারজান আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর দেড়টার দিকে ফেনী শহরের মহিপাল বাবুল কমিশনারের পাশের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গৃহকর্মী মারজান ওই বাড়ির মালিক এমরান হোসেন ভূঁইয়া বাসায় কাজ করতেন।

নিহতের বাবার নাম মাহবুবুল হক বলে জানিয়েছে পুলিশ।

ফেনী সদর থানার এসআই বেলাল হোসেন জানান, গৃহকর্মী পরিবারের অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।

ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গৃহকর্মী মারজান আক্তারের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ