নড়াইল পৌরসভার উদ্যোগে দরিদ্রদের মাঝে ছাগল ও হাঁস বিতরণ করা হয়েছে। রোববার (২০ আগষ্ট) নড়াইল পৌরসভা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম, হিসাব রক্ষক জামান, পৌরসভার কর্মকর্তা শাহিনা আক্তার, কাউন্সিলর জহির কাজী, মাহাবুব, বাচ্চু প্রমুখ।

 

হুমায়ুন/জেড