ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আব্দুর রহিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পিস্তল উদ্ধার করা হয়।

উপজেলার রত্নাই গ্রাম থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জগলুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পিস্তলসহ রহিমকে আটক করে। রহিম বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন এসআই।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএইচ