মুসলিম ধর্মালম্বিদের সর্ববৃহৎ উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে বরিশালে কেন্দ্রীয় হোমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশের সর্বস্তরের জনগণের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়েছে।

সেখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, বিভাগীয় কমিশনার গাউস, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জেলায় বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয় উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও বরিশাল সদর উপজেলার চরমোনাই দরগাহ শরীফে।

এছাড়া নগরীর ৪টি মসজিদে দু’টি করে এবং শতাধিক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হজরত মওলানা শরফুদ্দিন আহম্মেদ বেগ।

এছাড়া বরিশালের বায়তুল মোকারম জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, সাগরদী মাদরাসা ময়দান, পূর্ব রুপাতলী হাওলাদার বাড়ি খলিফাতুল উলুম জামে মসজিদ ও উত্তর রুপাতলী জামে কারবালা মসজিদ, ফকির বাড়ি জামে মসজিদ, মেডিকেল জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ কালীজিরা, নথুল্লাবাদ মাদরাসা মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালুশাহ সড়ক জামে মসজিদ, ওয়াফদা জামে মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদ, বরিশাল ল’কলেজ জামে মসজিদ, গোরস্থান ঈদগাহ মাঠ, পোর্ট রোড জামে মসজিদ, ব্রউন্ড কম্পাউন্ড জামে মসজিদ, গুটিয়া জামে মসজিদ, হাট খোলা জামে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই মাদরাসা ময়দান, জেল গেট জামে মসজিদ, হরিনাফুলিয়া মাদরাসা ময়দান ও এরশাদুল উলুম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এমকে