যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জেলার ৯টি থানার বিভিন্ন স্থান থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ ৭২জনকে গ্রেপ্তার করে।

এরমধ্যে কোতোয়ালিতে ২২, চৌগাছায় ৩, শার্শায় ৬, ঝিকরগাছায় ৭, বেনাপোলে ৩, কেশবপুরে ৪, মণিরামপুরে ১৬, অভয়নগরে ৮ ও বাঘারপাড়া থানায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল জব্দ করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এফএফ