নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে নিজাম উদ্দিন(২৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে জখম করেছে দূর্বৃত্তরা।
রোববার সকাল সোয়া ১১টার দিকে হ্যাপি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নিজাম উদ্দিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ওই মার্কেটের নিজাম ওয়ার্কশপের মালিক।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে পাশ্ববর্তী ফেনী জেলার দাগনভ‚ঞা উপজেলার শেকান্তরপুর এলাকার সন্ত্রাসী আলা উদ্দিন মুন্সীর নেতৃত্বে ২টি মোটরসাইকেল যোগে ৩জন হ্যাপি সুপার মার্কেটে এতে নিজামের চাচাতো ভাই চৌধুরীকে এলোপাতাড়ি পেটাতে থাকে।
এসময় পাশে থাকা নিজাম চাচাতো ভাই চৌধুরীকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসী আলা উদ্দিন মুন্সী এলোপাতাড়ি গুলি ছুঁড়লে নিজাম ডান বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দাগনভুঞার শেকান্তরপুরের আলা উদ্দিন মুন্সি এ ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ





