নিয়ম ভঙ্গকরে ঠাকুরগাঁও সদর উপজেলার ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কহিনুর বেগম আওয়ামীলীগের নারী সংগঠন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের কাউন্সিলর অর্ন্তভুক্ত হয়েছেন।

জানা গেছে গত ১৯ সেপ্টেম্বর সোমবার মহিলা আওয়ামীলীগের ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্কুল শিক্ষক কহিনুর বেগম কাউন্সিলর হিসেবে অংশ গ্রহণ করেন এবং প্রার্থীদের ভোট দেন। অন্যদিকে তিনি স্কুল ছুটি না নিয়ে রাজনৈতিক সম্মেলনে অংশ নেন।

এ প্রসংঙ্গে কহিনুর বেগম বলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি বা শিক্ষক রাজনৈতিক দলের সদস্য বা সাংগঠনিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন কি না এটা তার জানা ছিল না।

উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার বলেন,সরকারি স্কুলের শিক্ষক-কর্মচারি কোন রাজনৈতিক দলের কর্মী বা সাংগঠনিক কর্মকান্ডে জড়িত হতে পারবেন না।

এমবিএইচ