সারাদেশে ৬৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (২১ মার্চ) দুপুর থেকে বিজিবি মোতায়ের করা হয়েছে।

বিজিবি’র পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মহসিন রেজা  এ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দফায় মঙ্গলবার (২২ মার্চ) ৭৫২টি ইউনিয়ন পরিষদে, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০টি ইউনিয়ন পরিষদে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টি ইউনিয়ন পরিষদে, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টি ইউনিয়ন পরিষদে, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টি ইউনিয়ন পরিষদে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

এমআর/এমবি