লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় কৃতি ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঠ্যাংঝাড়া রাফাত জলিল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাফাত জলিল কল্যাণ ট্রাস্টের উদ্যেগে এই সম্মাননা দেয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন- সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধান।

ট্রাস্টের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ট্রাস্টেও সম্পাদক ও সড়ক জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলীল, ইউএনও সামিউল আমিন, জেলা পরিষদ সদস্য এরশাদ উল্যাহ শাকিল, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আ: গফুর, ইউনিয়ন আওমীলীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির ও দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলি খাতুন প্রমুখ।

নুরনবী/এমবি