সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

২০১৭ সালে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন শেখ নাজির উল্লাহ। তাঁর এই অর্জন কোরআন হিফজ ও তিলাওয়াতের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও সম্মানিত করার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজে কোরআন ও আলেমরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, হিফজ কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এস