বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন তিনি।

শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং শিক্ষকতা পেশায় নিষ্ঠার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে হাফেজ মু. রশিদ আলমকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

জাতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের একজন শিক্ষকের এমন অর্জনে জেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁর এই স্বীকৃতিকে জেলার শিক্ষা অঙ্গনের জন্যও গর্বের অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ শিক্ষকতা জীবনে রশিদ আলমের এ জাতীয় স্বীকৃতি ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা তৈরি করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এস