নড়াইলে দুর্নীতি বিরোধী মত বিনিময় সভায় বক্তারা সাংসদ ও জেলা প্রশাসকসহ সকল অপরাধির বিচার দাবি করে তাঁদের দুর্নীতির চিত্র তুলে ধরেন।
আজ (শনিবার) সকালে নড়াইল ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট বনমালী মিত্র।
দুর্নীতি বিরোধী মত বিনিময় সভায় বক্তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্ণীতির পাশাপাশি জনপ্রতিনিধিদের দুর্ণীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা দুর্নীতির চিত্র তুলে ধরে, জেলার লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমীর লিটু ও তার সহযোগিরা মিলে জিআর প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের ঘটনা, জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল কর্তৃক এফসিডিআই প্রকল্পের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনা, নড়াইল-২ আসনের সাংসদ কর্তৃক সোলার প্লান্টের দুর্নীতি, অনিয়ম ও আত্মসাতের ঘটনা, সদরের ইউএনও নাছিমা খাতুন এর প্রত্যক্ষ সহযোগিতায় আউড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আছাদ কর্তৃক ১৩০ মেট্রিক টন জিআর এর চাল বিক্রির অর্থ আত্মসাতের ঘটনা, গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলের মনোনয়ন বাণিজ্যের ঘটনা সহ নানা রকম দুর্ণীতি, অনিয়ম ও আত্মসাতের ব্যাপারে প্রকাশ্যে বক্তব্য দিয়ে দুর্ণীতিবাজদের বিচার দাবি করেন।
জিআর প্রকল্পের দুর্ণীতিতে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জড়িত আছেন দাবি করে বক্তারা বলেন, এ দায় জেলা প্রশাসক কোন ভাবে এড়াতে পারেন না। অন্য অপরাধিদের সথে তারও বিচার দাবি করেন।
সভায় কাজী ইসমাইল হোসেন লিটন এর পরিচালনায় বক্তব্য দেন নারী নেত্রী আঞ্জুমান আরা, কাজী হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ অধিকারী নোয়াগ্রাম ইউপি’র সবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম,কাশিপুর ইউপি সদস্য অহেদ প্রমুখ।
রিন্টু/এসএম





