ক্রমান্বয়ে মৃতের সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজে। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা ১৮ থাকলেও যোগ হয়েছে দুই নারীসহ আরও মোট ৩ জন। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার সকাল পর্যন্ত ধারাবাহিকভাবে তারা মারা যান।

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত এই ব্যাক্তিরা হলেন- লালমনিরহাটের রুমকি বেগম (২৭), দিনাজপুরের গীতা রাণী (২৫) ও মকবুল হোসেন (৭০)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার তৌহিদ আলম সিদ্দিক জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গীতা রাণীর এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মকবুল ও পরে রুমকির মৃত্যু হয়।

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে এই মাসের শুরু থেকে মৃত্যুর মিছিল শুরু হয় রংপুরে। ধারাবাহিকভাবে আসতে থাকে হাসপাতালে। এ নিয়ে এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মারা যান মোট ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫২ জন।

জেড