পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই জন গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাইদুল ওরফে সাকু ও শাহজাহান। এর মধ্যে সাইফুল মিতু হত্যার ঘটনার অন্যতম সন্দেহভাজন মুসার ভাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন
এমই





