ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আমবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহযোগী (হেলপার) নিহত হয়েছে।
আজ (২৬ জুন) বুধবার ভোর ৪টার দিকে উপজেলার লেংরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আজ (২৬ জুন) ভোরের দিকে ময়মনসিংহমুখী একটি ট্রাক মুক্তাগাছার লেংরা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারী নিহত হন।
ওসি বলেন, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে ঘটনাস্থলে রেকার পাঠানো হয়েছে।
এমবি





