ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ এলাকাজুড়ে বৃহস্পতিবার প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুর্ঘটনার পর কয়েকটি গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে প্রচণ্ড গরমে যানজটে আটকা পড়ে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন গন্তব্যে যাত্রীরা।


হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুর্ঘটনার পর কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল নাগাদ এই যানজট কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার রেজাউল জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হলেও গতি খুবই ধীর। এ কারণে এখনও যানজট রয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

 

এইচ ই