কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের বেশ কিছু বসতঘরসহ নানা রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাদের অভিযানের মুখে পড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা নাফনদী পেরিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড় ও বন কেটে আশ্রয় নিয়েছেন।
এর আগে ৪ লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন।
বিস্তারিত আসছে...
এএস





