যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শার্শা উপজেলার সামটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন (০৩) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ওই ওয়ার্ডের মেম্বার আকবার আলি বলেন,বাড়িতে টিউবওয়েলের ধারে খেলা করার সময় ওই টিউবওয়েলের মোটরের সংযোগ তারে জড়িয়ে যায় শিশুটি।
ঘটনাটি তাৎক্ষনিক বাড়ির লোকজন জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
বাগআঁচড়া ‘জোহরা মেডিকেল সেন্টারের’ চিকিৎসক হাবিবুর রহমান জানান, শিশুটিকে যখন ক্লিনিকে আনা হয় তার অন্তত এক ঘন্টা আগে সে মারা গেছে।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ ঘটনাটি তার জানা নেই বলে জানান।
এসএইচ





