নোয়াখালীর সোনাইমুড়ীতে ৭টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিক উপজেলার সোনাইমুড়ী বাজারে অটোরিকশা স্ট্যান্ডে অতর্কিত হামালা চালায় দুর্বৃত্তরা। এ সময় থেমে থাকা ৭টি অটোরিকশার সামনের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ উল ইসলাম জানান, কয়েকজন দুর্বৃত্ত বাজারে এসে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে বলে শুনেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





