জেলার তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার ভোরে তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
আটকেরা হলেন- তাড়াশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা ইসলাম মিনির ছেলে আল মামুন মিন্টু (৩৫), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে গোলাম মোস্তফা (৩৮), আনোয়ার আলী মাস্টারের ছেলে মির্জা ফজলুর রহমান (৩৫), মুসা প্রমাণিকের ছেলে মজিবুর রহমান পিন্টু (৩৫), দেবেশ সিংয়ের ছেলে আশীষ সিং (৩৮) ও আনছার আলীর ছেলে সাবেক পুলিশ সদস্য আনোয়ার পারভেজ (৩০)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে র্যাব অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পাঁচজন এবং থানা পুলিশ ৯৮ পিস ইয়াবা ও একটি চাকুসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলেকে আটক করে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
এমকে





