হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩টি ১ কেজি ওজনের মোট ৪৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। ৪৩ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্রেইট ইউনিট বিমান 'এসকিউ-৪৪৬' অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুদবার ভোর ৪টার দিকে তল্লাশি চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে গার্মেন্ট এক্সেসরিজের আড়ালে এ স্বর্ণ আনা হয়েছিল।
বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার টাইমনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করা হবে।
জেউ/ইআর





