লালমনিরহাট সদর উপজেলার চর খাটাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ নুরনবী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক নুরনবী ওই গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এএইচএম মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে একদল পুলিশ মাদক ব্যবসায়ী নুরনবীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে নুরনবীসহ চারজনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কেএইচ