অব্যাহত গুম, খুনের প্রতিবাদ, গণগ্রফেতার বন্ধ এবং নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর শিবির।
আজ রোববার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের গাঙ্গনিরপাড় মোড় থেকে শুরু হয়ে বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, এইচ এম যোবায়ের, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফ প্রমুখ।
ইআর





