ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০টি ভোটকেন্দ্র সরকারি দলের লোকজন দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রেস উইংয়ের কর্মকর্তা মাহমুদ হাসান এ অভিযযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কমপক্ষে ৪০টি ভোটকেন্দ্র দখল করেছে। সেখানে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

তিনি জানান, দখলকৃত ভোটকেন্দ্রগুলো হলো- ফকিরাপুল প্রাথমিক বিদ্যালয়, নটরডেম কলেজ, পূর্ব গোরান মদিনাতুল উলুম মাদরাসা, উত্তর গোরান স্কুল, প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ, কমলাপুর স্কুল, যাত্রাবাড়ী স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট্রাল কলেজ, শান্তিপুর উচ্চ বিদ্যালয়সহ ৪০টি কেন্দ্র।

কেএইচ