রাজধানীর অভিজাত এলাকায় গুলশানের একটি চাইনিজ রেস্টুরেন্টে ব্যাপক গোলাগুলির পর পুরো ঢাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার রাত ৯ টার দিকে তিনি এ নির্দেশ দেন তিনি।

এদিকে, রাজধানীর গুলশানে শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছে।

রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারী, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছাকাছি ফাঁকা স্থানে সন্ত্রাসীরা হামলা চালায়।

এ খবর পেয়ে পুলিশ ঐ স্থান ঘেরাও করে । এক পর্যায়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির পর এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে যায়।

পরে পুলিশের সঙ্গে ডিবি পুলিশ ও র‌্যাব যোগ দেয় এ ঘটনাকে কেন্দ্র করে গুলশান সহ রাজধানী সতর্কতা জারি করেছে ডিএমপি।

এসএম