এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা আকতার (২১) এবং হাফিজা আকতার (৫০) নামে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার আনুমানিক দুপুর আড়াইটায় উত্তর যাত্রবাড়ীর একটি বাসার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
রাজধানীতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক
এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা আকতার (২১) এবং হাফিজা আকতার (৫০) নামে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।