কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার  সালামত উল্লাহ পরিচালিত আদর্শ শিক্ষা নিকেতন নামের একটি মাদ্রাসায় অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর থানা এসআই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানা এসআই ফারুক জানান, অভিযানে পুলিশ প্রতিষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী পরিচয়, বইপত্র, মাদ্রাসার বিভিন্ন কাগজপত্র দেখেন। কিছু কাগজপত্র জব্দও করেন।

চট্টগ্রামে রোববার আটক ৫ জনের একজন এ সালামত উল্লাহ। তিনি রোহিঙ্গা আরএসও’র সভাপতি। এ মাদ্রাসাটি গত ৬ বছর ধরে পরিচালিত হয়ে আসছে।

জেআই