চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ সভায় দক্ষতা ও নিষ্ঠার জন্য ১২ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর-২০১৪ বেস্ট অফিসার হিসেবে ৬ জন উপ-পরিদর্শক, ৪ জন সহকারী উপ-পরিদর্শক ও ২ জন ট্রাফিক সার্জেন্ট এ পুরস্কার লাভ করেন। সোমবার সকাল ১১টার দিকে সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আগস্ট মাসে ১১ জন এ পুরস্কার লাভ করেছিলেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রিপন বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইখতিয়ার উদ্দিন, সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম, ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিটন সরকার, বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রব, হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুস সাত্তার, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন, বায়েজিদ বোস্তামী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব কান্তি দে, কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ, ট্রাফিক (উত্তর) বিভাগের সার্জেন্ট ইব্রাহীম, ট্রাফিক (বন্দর) বিভাগের সার্জেন্ট আশরাফুল আলম।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল বিপিএমের সভাপতিত্বে এ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
জেআই





