সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই।ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মিজারুল কায়েসের শ্যালক মোকাররম হোসাইন পিন্টু যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।এক মাসের ছুটি শেষে গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলে ফেরার পরই মিজারুল কায়েস অসুস্থ হয়ে পড়েন।
এরপর হাসপাতালে ভর্তি হলে তাকে কিডনির জটিলতা, শ্বাসকষ্টসহ নানা কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এর আগেও ২০১২ সালে শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
জেড





