রাজধানীর মিরপুরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৬ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার মিরপুর-২ নম্বরে ছাত্রলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মিরপুর ১৩-নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুম ও তার আর কয়েকজন সহযোগীদের নিয়ে সন্ধ্যায় ছাত্রলীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ করিম, মিরপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজদিক হাসান প্রিন্সসহ ৬ ছাত্রলীগ নেতা আহত হন।
গুরুতর আহতবস্থায় প্রিন্সকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সহ-সভাপতি মাসুদ করিমকে মিরপুরের গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের মিরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সহ-সভাপতি মাসুদ অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা মাসুমের ছিনতাইসহ নানা অপকর্মের প্রতিবাদ করার কারণে তারা এ হামলা চালায়।
এ বিষয়ে মিরপুর থানার ওসি সালাউদ্দিন বলেন, ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





