ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে ডিবি ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে নগরীর চরপাড়া পাঁচতারা হোটেলের সামনে থেকে ফুলবাড়ীয়া উপজেলার মাদক ব্যবসায়ী হেলালকে আটক করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে মাদক আইনে দায়ের করা একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।

এআই