ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোমবার সকালে মো. মিনু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার কটিয়ালী থানার পূর্বপুরা গ্রামের মৃত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক গেন্ডায় ওই যুবক রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময় থানা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী আরেকটি বাসের ধাক্কায় দুইজন গুরুতর আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভার দ্বীপ ক্লিনিকে নিয়ে যান। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এআর





