চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী বাজারে অভিযান চালিয়ে ২০পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জোরালগঞ্জ থানা পুলিশ। আটককৃত যুবকের নাম কামরুল হাসান রিপন (২১) বলে জানা যায়।
বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
জোরালগঞ্জ থানার এসআই ফজলু জানান, রিপন নিয়মিত মাদক বিক্রি ও সেবন করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে তিনি জানান।
এসএইচ





