"কিশোরকন্ঠ পড়বো, সুন্দর জীবন গড়বো"- এই শ্লোগানকে সামনে রেখে কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কিশোরগঞ্জ জেলার উদ্যোগে SSC/ দাখিল পরিক্ষায় A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০২ জুন )সকালেশহরের পাকুন্দিয়া ট্রাস্ট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব কফিল উদ্দিন।বিশেষ অথিতি ছিলেন পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান ও অধ্যাপক আসমা আক্তার।

প্রধান অথিতির বক্তব্যে অধ্যক্ষ কফিল উদ্দিন কৃতি শিক্ষার্থীদের বলেন, "ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখে। মাদক কেড়ে নিচ্ছে ছাত্রসমাজের সোনালী ভবিষ্যত। তাই তোমাদেরকে এ জাতির জন্য কিছু করতে হবে।" তাছাও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য উপস্থিত সবাইকে কাজ করার আহবান জানান।অনুষ্ঠানটির পরিচালনা করে সংগঠনটির কিশোরগঞ্জ শাখার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অন্যান্য বক্তারা কৃতি শিক্ষার্থীদের আগামী দিনের নাবিক উল্ল্যেখ করে পড়াশুনায় আরও কৃতিত্বের সাক্ষর রেখে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন A+ প্রাপ্ত শিক্ষার্থী জাকিয়া সুলতানা সহ আরও অনেকে।

এমই/তানভীর