স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের উচিতপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জেড





