গাজীপুরের কালিয়াকৈরের সোহাগ পল্লি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। ওই রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটটি কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত।

জানা গেছে, গাজীপুর গোয়েন্দা পুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশ যৌথভাবে দিনব্যাপী সোহাগ পল্লি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে অভিযান চালায়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই স্পট থেকে যৌনকর্মী, খদ্দের ও স্পটের কর্মচারীসহ ৯৬ জনকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ওই রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট থেকে কালিয়কৈর থানায় আটক ৬০ জনের মধ্যে ৩৩ জন নারী এবং ২৭ পুরুষ।

গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, আটককৃতদের মধ্যে ৩৬ জন ডিবি কার্যালয়ে রয়েছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ