যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, মাদকদ্রব্যসহ নাশকতা মামলায় ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যশোর পুলিশ অফিস সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় সদর উপজেলার লেবুতলা থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এছাড়া এক কেজি গাঁজা, ৩০০ গ্রাম হেরোইন ও ১০০পিচ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালি থানার পুলিশ ১৯ জনকে, চৌগাছা থানার পুলিশ ৩ জনকে, শার্শা থানার পুলিশ ১১ জনকে, ঝিকরগাছা থানার পুলিশ ৪ জনকে, বেনাপোল থানার পুলিশ ১০ জনকে, কেশবপুর থানার পুলিশ ৩ জনকে, মণিরামপুর থানার পুলিশ ৪ জনকে, অভয়নগর থানার পুলিশ ৪ জনকে,বাঘারপাড়া থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওএফ