রাজধানীতে প্রেস স্টিকারযুক্ত মোটর সাইকেল পরীক্ষা করা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।
এ লক্ষ্যে রাজধানীর মিরপুর এলাকায় রাত ৯ টা শতাধিক মোটর সাইকেল এর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ অভিযান চলবে রাত ১১ টা পর্যন্ত।
পরীক্ষায় ৩৩টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। কোন কাগজপত্র না থাকায় ১৭টি গাড়ি আটক করা হয়। এ সময়ে প্রেস লেখা ৪টি গাড়ি আটক করা হয়েছে।
উল্লেখিত অভিযান ডিএমপি’র ট্রাফিক বিভাগ,মিরপুর বিভাগ,মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ক্র্যাব এর নেতৃবৃন্দের সমন্বয়ে পরিচালিত হয়।
ডিএমপি’র পক্ষে ডিসি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস মো.মাসুদুর রহমান, এডিসি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষে সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, জেইউ, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এসআর





