রাজধানীর তুরাগ থানা এলাকায় গলায় ওড়না পেঁছিয়ে মাহফুজা আকতার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) তুরাগ থানার বাউনিয়া এলাকার আসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মাহফুজা ময়মসসিংহ ঈশ্বরগঞ্জের চরশংকর গ্রামের সুরুজ আলীর মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে তুরাগে ভাড়া বাসায় থাকতেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় একটি ছেলের সঙ্গে মাহফুজার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ছেলের পরিবারের সদস্যরা মাহফুজার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু মেয়ের পরিবারের লোকজন এতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় অভিমান করে মাহফুজা বাড়িতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাো মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওএফ