খাগড়াছড়ি থেকে খোয়া যাওয়া ৫০ রাউন্ড গুলির মধ্যে ৩৯ রাউন্ড গুলি কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুজন নামে ১ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। কুমিল্লার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,৭ জুন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজের বাসভবনে নিয়োজিত পুলিশের ৫০ রাউন্ড গুলি খোয়া যায়। খাগড়াছড়ির পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গুলিচোরের অবস্থান জানতে পারে। পরে কুমিল্লা পুলিশের সহায়তায় নগরীর তেলিকোনায় বসবাসরত সুজন নামের একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নানুয়ার দিঘীরপাড় থেকে ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সুজন বান্দরবান জেলার বাসিন্দ। সে জানায়,তার ভগ্নিপতি আরিফ গুলিগুলো তার কাছে এনে রাখে।
খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান,উদ্ধার হওয়া গুলিগুলো খাগড়াছড়িতে আনা হচ্ছে। আসলে বুঝা যাবে তা খোয়া যাওয়া গুলি কিনা। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





