নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট পানির ট্যাংকি এলাকায় দেয়াল ধসে আসমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগম কাজীহাট পানির ট্যাংকি এলাকার মৃত রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে আসমা বেগমসহ কয়েকজন মাটি নেওয়ার জন্য পানির ট্যাংকি এলাকায় যান। এসময় তারা পানির ট্যাংকি এলাকার মাটি কাটার সময় দেয়াল ভেঙে আসমা বেগমের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও চার জন আহত হন।

আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর কাউন্সিলর কাজী হায়দার জানান, দেওয়াল তৈরির ঠিকাদারে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএনজে