ঝিনাইদহ থেকে দুটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের মঙ্গল আলীর ছেলে শাহ জালাল (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৩৫)।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানান, র‌্যাবের একটি দল বিষয়খালী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা বিষয়খালী বাজারের শাহ জালালের চায়ের দোকান থেকে একটি পিস্তল উদ্ধার করে। এ সময় তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক আশরাফকে আটক করা হয়। দুজনের স্বীকারোক্তিতে আরো একটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

 

এমএনজে