রাজাধানীর কেরানীগঞ্জের সোহাগদা উত্তরপারা এলাকা থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র্যাব-১০।
সকাল সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর মিডিয়া উইং মেজর শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ঐ এলাকায় গিয়ে বালির মধ্যে থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমআর/এমকে





