গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসচাপায় বেগম (৪০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের সিঙ্গিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেগম টুঙ্গীপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের মইয়ার আলী শেখের স্ত্রী।
টুঙ্গীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরাম হোসেন জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তা পারাপারের সময় ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ওই সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেএইচ





