রাজধানীর গুলশান একনম্বরে ট্রান্সকম ইলেক্ট্রনিক্সের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিও) নিলুফার ইয়াসমীন বাংলানিউজকে জানান, আগুনের খবর পেয়ে তেজগাঁও স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

এমআর