ধর্ম মন্ত্রণায় একটি পবিত্র জায়গা। এই মন্ত্রণালয়ে কোন দুর্নীতিবাজের জায়গা হবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। আমার মন্ত্রণালয় সেটি সবার আগে পালন করবে। শনিবার দুপুরে রাজধানীর গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জামিয়তুল মোদারেছীন আয়োজিত সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ্ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয় হবে না এবং আমিও দুর্নীতি করবো না।
হজ্বের সময় অব্যবস্থাপনার কথা তুলে ধরে শেখ মো. আব্দুল্লাহ্ বলেন, আমরা আল্লাহর মেহমান হাজীদের চোখে আর কোন পানি দেখতে চাই না। হাজীরা যাতে সুন্দরভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে, কোন ধরণের প্রতারণার শিকার যেন না হয়। সেজন্য হজ্ব ব্যবস্থাপনাকে সুসংগঠিত করতে চাই। এজন্য আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন।
জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বজলুল হক হারুণ এমপি, শাব্বীর আহমদ মোমতাজী প্রমূখ।
এম বিল্লাহ্





